ঘন কুয়াশার কারণে জিয়া বিমানবন্দরে ১২টি ফ্লাইট বিলম্বিত
জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে রোববার সকালে দুইটি অভ্যন্তরীণ ফ্লাইটসহ বিভিন্ন এয়ারলাইন্সের ১২টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। কর্মকর্তারা একথা জানান।
বিমানবন্দরের একজন কর্মকর্তা বিডিনিউজকে জানান, “ঘন কুয়াশার কারণে রোববার ভোর তিনটা থেকে বিভিন্ন এয়ারলাইন্সের আন্তর্জাতিক ফ্লাইটসমূহের আগমন ও বহির্গমন স্থগিত করা হয়”।
তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং জিএমজি’র চট্টগ্রামগামী দুইটি অভ্যন্তরীণ ফ্লাইটও স্থগিত করা হয়।
