বিপিএসএ’র নতুন কমিটি: অতিরিক্ত ডিআইজি খোদা বক্স সভাপতি, এসপি বখতিয়ার সাধারণ সম্পাদক
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ খোদা বক্স চৌধুরীকে সভাপতি এবং ঢাকার পুলিশ সুপার মোহাম্মদ বখতিয়ার আলমকে সাধারণ সম্পাদক করে শনিবার বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) ৩৯ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
ঢাকায় পুলিশ সদরদপ্তরে শনিবার বিপিএসএ’র বার্ষিক সাধারণ সভা (এজিএম) চলাকালে এ কমিটি গঠন করা হয়।
১৯৫২ সালের ১৫ আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণকারী ডিআইজি খোদা বক্স চৌধুরী ১৯৭৯ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
অপরদিকে বগুড়ায় জন্মগ্রহণকারী বখতিয়ার আলম ১৯৮৫ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।
