চট্টগ্রামে নকল টাকাসহ চক্রের ৫ সদস্য আটক
চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা সদস্যরা নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নকল টাকাসহ চক্রের পাঁচ সদস্যকে আটক এবং ৫০০ টাকার ১১৮টি নকল নোট উদ্ধার করেছে।
সূত্র জানায়, গোয়েন্দাদের একটি দল নকল টাকা তৈরির সদস্য জাফর ভূঁইয়া, বাদশা, আজাদ, মোশাররফ ও নোমানকে আটক করে এবং তাদের কাছে থাকা ৫৯ হাজার টাকার নকল নোট উদ্ধার করে।
সূত্র আরও জানায়, দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নকল টাকা তৈরির হোতা নোমান তার সহযোগীদের মধ্যে এসব টাকা সরবরাহ করেছিলো।
