২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মক্কায় নিহত, নিখোঁজ বাংলাদেশীদের পরিচয় উদ্ধার

সৌদি আরবের মক্কায় বৃহস্পতিবার হোটেল ভবন ধসে অর্ধশতাধিক নিহতের মধ্যে দুই বাংলাদেশী রয়েছেন। এছাড়া এ দুর্ঘটনার পর থেকে মক্কায় হজ করতে যাওয়া ছয় বাংলাদেশী নিখোঁজ রয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2006, 09:12 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

নিহত

১. আব্দুর রাজ্জাক (৩৫), হজ যাত্রী। পিতা: রুহুল আমিন, রায়পাড়া, রাজশাহী।

২. মোহাম্মদ শফিক (৩৬), দোকান কর্মচারি। পিতা : আবু শামা, নাইক্ষংখালী, টেকনাফ, কক্সবাজার।

নিখোঁজ

১. গোলাম মহিউদ্দিন, পিতা- শেখ ওয়াজেদ আলী, বাড়ি নং ৭, সড়ক নং ৫১, বনানী, ঢাকা।

২. মহিউদ্দিনের স্ত্রী জাহানারা বেগম।

৩. জাহানারার বোন ও শেখ নজরুল ইসলামের স্ত্রী বেগম দিলরুবা ইসলাম।

৪. মোহাম্মদ আব্দুল মুকিত, পিতা-মরহুম আব্দুর রব, বাড়ি নং ৯, সড়ক নং ৫, সেক্টর ১০, উত্তরা, ঢাকা।

৫. মুকিতের স্ত্রী বেগম নাহিদা হোসেন মুকিত।

৬. মোহাম্মদ মন্তাজুল হক, পিতা-মোহাম্মদ মোজাম্মেল হক, রানীনগর, কাজলা, বোয়ালিয়া, রাজশাহী।