২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ বোনাসের দাবিতে সাভারে ইপিজেড শ্রমিকদের সড়ক অবরোধ ও মানব বন্ধন

ঈদ বোনাসের দাবিতে সাভারে ইপিজেড শ্রমিকরা সাভার-আশুলিয়া সড়কে অবরোধ ও মানব বন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2006, 08:46 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

শুক্রবার বিকেলে শ্রমিকরা নবীনগর-কালিয়াকৈর সড়কের পলাশবাড়িতে অবরোধ করলে কিছু সময় ওই সড়কের যান চলাচল বন্ধ থাকে।

ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের ঈদ বোনাস থেকে বঞ্চিত করার প্রতিবাদে জাতীয় গার্মেন্টস শ্রমিক কল্যান ফেডারেশন বাইপাইল থেকে মিছিল বের করে বিক্ষিপ্ত পলাশবাড়ি এলাকা অতিক্রমের সময় শ্রমিকরা সড়ক অবরোধ করলে পুলিশ তাদের বাধা দেয়। পরে তারা আশুলিয়া প্রেসক্লাবের সামনে মানব বন্ধন কর্মসূচি পালন করে। পরে সমাবেশের মাধ্যমে তা শেষ হয়।

ফেডারেশনের সভাপতি সফিকুর ইসলাম, মোবারক হোসেন, সোনালী আক্তার, কামরুন নাহার এবং ইয়াহিয়া খান প্রমুখ তাদের বক্তব্যে  ডিইপিজেডসহ সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিকদের অবিলম্বে বকেয়া বেতনসহ ঈদ বোনাস প্রদানের দাবি জানান।