২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় গণপিটুনিতে এক চরমপন্থির মৃত্যু, অস্ত্র ও গুলি উদ্ধার

কুষ্টিয়ায় একজন পুলিশ সোর্সকে গুলি করে পালানোর সময় জনতার গণপিটুনিতে এক চরমপন্থি ক্যাডার খুন হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2006, 10:06 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

নিহত চরমপন্থি ক্যাডারের নাম আব্দুর রহিম (৩৪)।

এদিকে গুলিবিদ্ধ পুলিশ সোর্স শাহিনকে (৩০) মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুলিশ ও প্রতক্ষ্যদর্শী সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১০ টায় শহরের পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে। 

পুলিশ ঘটনাস্থল থেকে চরমপন্থিদের ফেলে যাওয়া অত্যাধুনিক একটি কাটা দোনলা বন্দুক, একটি সার্টারগান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করে।

সূত্র জানায়, শাহিন দীর্ঘ দিন ধরে পুলিশের সোর্স হিসেবে কাজ করছিল।

এ ঘটনার পর পরই স্থানীয় পত্রিকা অফিস ও সাংবাদিকদের ফোন করে নিষিদ্ধ সংগঠন গণমুক্তিফৌজ এ হামলার দায় দায়িত্ব স্বীকার করে বলেছে, দলীয় কয়েকজন নেতাকে পুলিশ ও র‌্যাবের হাতে ধরিয়ে ক্রসফায়ার করার বদলা  নিতে তারা এ হামলা চালিয়েছে।

এ ঘটনায় শহরে আতংক বিরাজ করছে।