রাজধানীর উত্তরায় গৃহবধূর আত্মহত্যা
রাজধানীর উত্তরায় পারিবারিক কলহের কারণে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। উত্তরা থানা পুলিশ রোববার সকালে গৃহবধূর লাশ উদ্ধার করেছে।
নিহত গৃহবধূর নাম সাকেয়া শাহিন ওরফে ময়না (৩২)।
ময়নার স্বামী শওকত আলী একটি প্রাইভেট ফার্মে চাকুরিরত। তারা উত্তরা মডেল টাউনের অধিবাসী।
পরিবারের সদস্য এবং পুলিশ জানায়, ময়নার সাথে তার স্বামীর শনিবার ঝগড়া হয়। এর জের ধরে সে রোববার রাতে তার শয়নকক্ষে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
উত্তরা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
এ ব্যাপারে উত্তরা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
