২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গত বছর ১৬৫টি ঘটনায় ৩৭০ জন সাংবাদিক নির্যাতিত, খুন তিনজন: এমএমসির রিপোর্ট

২০০৫ সালটি ছিল সাংবাদিক হত্যা, নির্যাতন ও সংবাদপত্র দলনের উদ্যোগের বছর। এ বছর ১৬৫টি ঘটনায় ৩৭০ জন সাংবাদিক শিকার হন। খুন হয় খুলনায় একজন, ফরিদপুরে একজন এবং কুমিল্লায় আরো একজন সাংবাদিক। পুলিশ এখনো হত্যাকারী গ্রেফতার করতে পারেনি। গত বছর সাংবাদিকরা ভীতি ও আতঙ্ক নিয়ে তাদের পেশাগত দায়িত্ব পালন করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2006, 05:02 PM

Updated : 26 Apr 2022, 03:18 PM

সংবাদ মাধ্যম বিষয়ক বেসরকারি সংস্থা ম্যাস লাইন মিডিয়া সেন্টারের (এমএমসি) এক জরীপে এ সব তথ্য প্রকাশ করা হয়।

রোববার প্রকাশিত এমএমসির জরীপে বলা হয়, ২০০৫ সালে ১৬৫টি ঘটনায় ৩৭০ জন সাংবাদিক শিকার হন। তিনজন সাংবাদিককে হত্যা করা হয়। এরমধ্যে ফেব্র“য়ারিতে খুলনায় শেখ বেলাল উদ্দিন দৈনিক সংগ্রাম ব্যুরো প্রধান বোমা হামলায় নিহত, মে মাসে কুমিল্লায় গোলাম মাহফুজ দৈনিক কুমিল্লা মুক্তকন্ঠ সম্পাদক প্রকাশককে জবাই করে হত্যা এবং নভেম্বরে ফরিদপুরে গৌতম দাস দৈনিক সমকালের ফরিদপুর ব্যুরো প্রধানকে নৃশংসভাবে হত্যা করা হয়।

এতে বলা হয়, এছাড়া এ সময় হামলার শিকার হন ১৩৩ জন, হত্যার হুমকি প্রদান করা হয় ১৬৪ জনকে এবং হুমকি প্রদান করা হয় ৩৬ জন সাংবাদিককে। এ বছরে মামলা করা হয় ১৭ জন সাংবাদিকের বিরুদ্ধে, গ্রেফতার করা হয় ১১ জন সাংবাদিককে এবং গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় ৭ জন সাংবাদিকের বিরুদ্ধে।

এমএমসির জরীপ প্রতিবেদনে বলা হয়, জরীপে  দেওয়া পরিসংখ্যার বাইরেও সাংবাদিক নির্যাতনের বহু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে থাকতে পারে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সাংবাদিক নির্যাতনের কম সংখ্যক তথ্যই পত্র - পত্রিকায় প্রকাশ করা হয়।