খুলনায় কিশোরীর লাশ উদ্ধার
খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা এলাকা থেকে পুলিশ রোববার সকালে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে।
উদ্ধারকৃত কিশোরীর নাম লিপি (১৪)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, মহেশ্বরপাশার কার্তিককুল জামে মসজিদের পাশের পুকুরে একটি লাশ ভেসে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দিলে সকাল সাড়ে ১০টায় পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে।
নিহতের পরিবার অভিযোগ করে বলেছে, লিপি শনিবার রাত থেকে নিখোঁজ ছিল এবং তাকে ধর্ষণের পর হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়।
তবে খুলনা পুলিশ ধর্ষণের ঘটনা অস্বীকার করে বলেছে, নিহতের শরীরে এ ধরনের কোন আলামত বা চিহ্ন পাওয়া যায়নি।
