বুয়েটের ৯ম সমাবর্তন মঙ্গলবার
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে মঙ্গলবার।
বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রিধারীদের মধ্যে সনদ বিতরণ করবেন।
শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক, শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহছানুল হক মিলন এবং বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী মুর্তজা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
এ বছর ৭৮৯ জন øাতক, ১৪২ জন øাতকোত্তর এবং তিনজন পিএইচডি ডিগ্রিধারীসহ মোট ৯৩৪ শিক্ষার্থী প্রধানমন্ত্রীর হাত থেকে তাদের সনদ গ্রহণ করবেন। এছাড়া সেরা স্নাতকোত্তর ডিগ্রিধারীদের ‘বিশ্ববিদ্যালয় স্বর্ণ পদক’ দেওয়া হবে এ অনুষ্ঠানে।
বুয়েটে রোববার এক সংবাদ সম্মেলনে কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে সমাবর্তনের কর্মসূচি ঘোষণা করে। সম্মেলনে লিখিত বিবৃতি পাঠ করেন স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. এএমএম সফিউল্লাহ।
সমাবর্তন অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ১৩টি উপ-কমিটি গঠন করা হয়েছে।
সোমবার সকাল ১০টায় সমাবর্তনের মহড়া অনুষ্ঠিত হবে।
স্বাধীনতার পর বুয়েটের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় ১৯৭৩ সালের ২০ মার্চ। এতে ২,২২৪ জন স্নাতকোত্তর ও ৩৯ জন স্নাতকোত্তর ডিগ্রিধারী শিক্ষার্থী তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি সৈয়দ আবু সাঈদ চৌধুরীর হাত থেকে সনদপত্র গ্রহণ করেন।
এরপর ১৯৭৬, ১৯৯২, ১৯৯৩, ১৯৯৭, ২০০১, ২০০৪ ও ২০০৫ সালে মোট সাতটি সমাবর্তনের মাধ্যমে মোট ১৭,২৩৮ স্নাতকোত্তর, ১,৭০৭ জন øাতকোত্তর ও ৩৮ জন পিএইচডি ডিগ্রিধারী সনদ গ্রহণ করেন।
