২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবিরের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে জেএমবির খুলনা বিভাগের সেকেন্ড-ইন-কমান্ড সাব্বির

খুলনা টুটপাড়া এলাকায় থেকে গ্রেপ্তারকৃত জেএমবি’র খুলনা বিভাগের সেকেন্ড-ইন-কমান্ড এহসার মো. জিয়াউর রহমান সাগর ওরফে সাব্বির পাঁচ দিনের রিমান্ডের প্রথম দিনে ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2006, 07:00 PM

Updated : 26 Apr 2022, 03:18 PM

৩৭ কেজি পটাশিয়াম নাইট্রেট ও বিপুল পরিমান বোমার সরঞ্জামসহ গ্রেপ্তারকৃত জঙ্গি সাব্বির জিজ্ঞাসাবাদে জানায় ২০০৩ সালে নিজ জেলা নাটোরের বাগাহিপাড়া ইউনিয়নের ইসলামী ছাত্র শিবিরের সাথী পদে সে নির্বাচন করে। নির্বাচনে পরাজিত হয়ে সে এই সংগঠনের পাশাপাশি জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশে (জেএমবি) যোগ দেয়। এবং ২০০৪ সালে সাব্বির জেএমবি’র ‘এহসার’ পদ লাভ করে।

সাব্বির আরও জানায় তার মাধ্যমেই ১৭ আগস্টে খুলনায় বিস্ফোরিত বোমাগুলো তার মাধ্যমেই জেএমবি’র সদস্যদের কাছে পৌছানো হয়। এরপর তাদের হাতে থাকা বেশ কিছু বিস্ফোরক সামগ্রী নগরীর দৌলতপুর যশোর ছাত্রাবাসের একটি গোপন আস্তানায় লুকিয়ে রাখে। জেএমবির সদস্যরা গ্রেপ্তার হতে থাকলে সাব্বির ও তার সহযোগিরা ২০ আগস্ট ছাত্রাবাস ত্যাগ করে। এরপর খুলনা থেকে নাটোর জেলার বাগাতিপাড়া ইউনিয়নের শায়েদাকোনয় তার নিজ বাড়ি যায়। সেখানে পুলিশি তৎপরতা বেশী থাকায় সাব্বির নারায়ণপুরে আশ্রয় নেয়্ সেখানো সে নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়ে বিয়ে করে। খুলনায় বাড়ি ভাড়া নেয়। সেখান থেকে র‌্যাব সাব্বিরকে গ্রেপ্তার করে।