২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপাচার্যহীন বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়, বেতন-বোনাসের দাবিতে শিক্ষকদের বিক্ষোভ

নতুন উপাচার্য নিয়োগ না হওয়ায় বিশদিন যাবত গাজীপুরের সালনাস্থ বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা বিরাজ করছে। বন্ধ হয়ে গেছে বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ভর্তি, বিশ্ববিদ্যালয়ের প্রশাসানিক কাজকর্মসহ সকল প্রকার আর্থিক লেনদেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2006, 07:08 PM

Updated : 26 Apr 2022, 03:18 PM

এদিকে বেতন-বোনাস এবং উপাচার্য নিয়োগ নিয়ে জটিলতা নিরসনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রোববার ক্যাম্পাসে মিছিল ও বিক্ষোভ সমাবেশ ছাড়াও ট্রেজারার ও রেজিস্ট্রার দপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

সাবেক উপাচার্য ড. আব্দুল হালিম খানের মেয়াদ গত ১২ ডিসেম্বর শেষ হয়ে যাওয়ার পর থেকে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ শুন্য রয়েছে। ড. হালিম খান আরেক মেয়াদের জন্য নিয়োগের চেষ্টা করলে শিক্ষকরা এর তীব্র বিরোধীতা করে গত প্রায় তিন মাস ধরে আন্দোলন করে আসছেন।