বাংলাদেশ ভারত পানি চুক্তি কার্যকরের ১০ বছর পূর্তি
বাংলাদেশ ভারত পানি চুক্তি কার্যকরের ১০ম বছর রোববার পালিত হয়েছে। এদিকে পদ্মার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে দ’ুদেশের পর্যবেক্ষক দল রোববারেই তাদের পর্যবেক্ষণ কাজ শুরু করেছে।
পর্যবেক্ষণ দলে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন পানি উন্নয়ন বোর্ড পাবনার হাইড্রোলজি বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল হাই। বাংলাদেশের পক্ষে অন্য সদস্যরা হলেন, প্রকৌশলী আনিসুর রহমান, মোফাজ্জল হোসেন এবং দৌলত জামান। অপরদিকে ভারতীয় প্রতিনিধি দলে আছেন চন্দ্রেশ্বর শিং এবং কে রবীন্দ্র। রোববার দিনভর পর্যবেক্ষকগন পদ্মার পানি প্রবাহ পর্যবেক্ষণ এবং রেকর্ড করেন।
যৌথ নদী কমিশন সূত্র জানায়, পানি প্রবাহ পর্যবেক্ষনের প্রথম দিন পদ্মায় পানি প্রবাহ ছিলো প্রায় ৭৩ হাজার কিউসেক যা চুক্তির চেয়ে ৫ হাজার কিউসেক বেশী। চলতি বছর শুকনো মওসুমে প্রথম দিন যে পরিমান পানি পাওয়া গেছে তাতে পুরো মওসুমে পর্যাপ্ত পানি না পাওয়ার আশংকা আছে বলে বিশেজ্ঞরা মনে করেন। এক্ষেত্রে আমরা ১৯৯৭ সালের আবস্থায় ফিরে যেতে পারি বলে পর্যবেক্ষক মহলের ধারনা। কেননা ১৯৯৭ সালে পদ্মায় মৌসুম শুরুর দিকে পর্যাপ্ত পানি পাওয়া গেলেও পুরো মৌসুমে আমরা পর্যাপ্ত পানি পাইনি।
চুক্তি অনুযায়ী প্রতি মাসের ১- ১০, ১১- ২০ এবং ২১- ৩০ তারিখে এই পর্যবেক্ষক দল মোট তিন চক্রে পানি প্রবাহ পর্যবেক্ষণ রিপোর্ট যৌথ নদী কমিশনের কাছে পেশ করে।
