ধর্মঘটের কারণে দক্ষিণাঞ্চলে বাস চলাচল বন্ধ
পটুয়াখালীতে শ্রমিকদের পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে ৪৮ ঘন্টা পরিবহন ধর্মঘটের প্রথম দিনে সোমবার দক্ষিণাঞ্চলের সাথে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দক্ষিণাঞ্চলীয় কমিটির নিয়ন্ত্রণাধীন ২১ জেলায় এ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। এ কারণে দক্ষিণাঞ্চলের দু’শতাধিক অভ্যন্তরীন রুটসহ সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় বাস টার্মিনালগুলোতে আসা হাজার হাজার নারী-পুরুষ ও শিশু সীমাহীন ভোগান্তির শিকার হয়।
