স্মৃতিশক্তি উন্নত করতে এবার মস্তিস্ক ও শরীরের ব্যায়াম
স্মৃতিশক্তির অনুশীলন গ্রহণ ও মানসিক চাপসৃষ্টিকারী হরমোন সৃষ্টি নিয়ন্ত্রণের পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও নিয়মিত শারীরিক অনুশীলন পূর্নবয়স্কদের স্মৃতিশক্তি উন্নত করে। এ চারটি উপাদানের সমন্বয়ে জীবন পরিচালিত হলে তা শুধু স্মৃতিশক্তিই উন্নত করে না, তা মস্তিস্কের ধারনক্ষমতাও বৃদ্ধি করে।
লসএঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ৩৫ থেকে ৭০ বছর বয়স্ক ৩৪ জন পূর্ণবয়স্ক লোকের উপর ১৪ দিন ধরে একটি গবেষণা করে এ সিদ্ধান্তে পৌঁছেছেন।
গবেষণায় অংশগ্রহণকারীদের স্মৃতিশক্তি উন্নত করার জন্য তাদেরকে বেশ কিছু উপদেশ দেয়া হয়। এর মধ্যে রয়েছে-ওমেগা-৩ শর্করা সমৃদ্ধ স্বাস্থ্যকর খাবার প্রতিদিন পাঁচবার অল্প পরিমানে খাওয়া।
গবেষকদের যুক্তি, প্রতিদিন অধিক পরিমানে তিনবার খাওয়ার পরিবর্তে অল্প পরিমানে পাঁচবার খেলে মস্তিস্কের প্রাথমিক শক্তির উৎস রক্তের শর্করার (ব্লাড সুগার) ক্ষয় প্রতিরোধ করা সম্ভব হয়।
গবেষকরা বলেছেন, প্রতিদিন দ্রুতগতিতে হাঁটলে এবং অনুশীলন করলে মস্তিস্কের ক্রিয়া সচল রাখা সম্ভব হয়। এর ফলে আলঝেইমার রোগের ঝুঁকি কমে যায় বলে গবেষণায় দেখা গেছে।
তারা অংশগ্রহণকারীদের স্ট্রেচিং ও সাধারণ ব্যায়াম করার উপদেশ দেন। তাদের ভাষায়, স্ট্রেচিং ও ব্যায়াম দেহে মানসিক চাপসৃষ্টিকারী হরমোনের সৃষ্টি প্রতিরোধ করে। মানসিক চাপসৃষ্টিকারী হরমোন মস্তিস্কের স্মৃতিশক্তি সঙ্কুচিত করে ফেলে।
গবেষকদের ভাষায়, স্মৃতিশক্তি প্রশিক্ষণ, ব্রেইনটিজার ব্যবহার, ধাঁধা এবং মৌলিক স্মৃতিশক্তি অনুশীলন স্মৃতিশক্তির ধারনক্ষমতা বৃদ্ধি করে।
গবেষণাটির ঠিক আগে ও পরে, মস্তিস্কের কর্মক্ষমতা পরিমাপ করার জন্য প্রতিজনের পজিট্রন এমিশন টোমোগ্রাফি (পিইটি) স্ক্যান করা হয়। ১৪-দিনের গবেষণাটির পর পিইটি স্ক্যান করালে দেখা যায় যে, যারা স্মৃতিশক্তি উন্নত করতে পরিকল্পনা মাফিক চলেছেন, তাদের মস্তিস্কের সক্রিয় স্মৃতিশক্তি ও অন্যান্য বোধমূলক কার্যাবলীর সাথে সরাসরি সংযুক্ত অংশটির বিপাকক্রিয়া হ্রাস পায়। এর দ্বারা প্রমাণিত হয়, তারা তাদের মস্তিস্ক কার্যকরভাবে ব্যবহার করেছেন।
নিজেকে সুস্থ ও সবল রাখতে জিমওয়ার্ক, সীমিত ভারাত্তোলন ইত্যাদি বিষয় উপর্যুক্ত পরিকল্পনার জন্যও প্রযোজ্য। কিন্তু কয়েক সপ্তাহের নিয়মিত অনুশীলনের পর ভারী ব্যায়াম শুরু করা যায় ও এটি করতে তখন কম শক্তির প্রয়োজন হয়।
