জয়পুরহাটে জেএমবি’র সক্রিয় সদস্য গ্রেপ্তার
জয়পুরহাটে রোববার রাতে আব্দুল আলীম (৩৮) নামে নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সুপার আব্দুল্লাহ আল আজাদ চৌধুরী জানান, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার তেঘড়া দন্ডপানি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তার পিতার নাম আফসার।
