যুক্তরাজ্যের ভিসা পাওয়া শিক্ষার্থীদের যাত্রা-পূর্ব তথ্য জ্ঞাপন অনুষ্ঠান ৫ জানুয়ারি
যুক্তরাজ্যে পড়াশোনায় জানুয়ারি/ফেব্র“য়ারি ২০০৬ সেশনের ভিসাপ্রাপ্তদের যাত্রা--পূর্ব তথ্য জ্ঞাপন অনুষ্ঠান ৫ জানুয়ারি বৃহস্পতিবার বেলা আড়াইটায় ব্রিটিশ কাউন্সিলে অনুষ্ঠিত হবে।
ব্রিটিশ কাউন্সিল এ অনুষ্ঠান আয়োজন করেছে। এতে যোগদানে ইচ্ছুকদের মঙ্গল ও বুধবার সকাল ১০টা থেকে বেলা ৩টার মধ্যে ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিলে নাম রেজিস্ট্রেশন করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
