একমুখী শিক্ষানীতি বাতিলে দেশের শীর্ষস্থানীয় শিক্ষাবিদদের দাবি
স্থগিত হওয়া একমুখী শিক্ষানীতি পুরোপুরি বাতিলের দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিক্ষাবিদরা।
পাশাপাশি তারা সাম্যের ভিত্তিতে সকলের জন্যে বিজ্ঞানভিত্তিক এবং ধর্মনিরপেক্ষ প্রকৃত একমুখী শিক্ষা ব্যবস্থা চালুর দাবি জানান।
কেন্দ্রীয় শহীদ মিনারে সোমবার শিক্ষা আন্দোলন মঞ্চ আয়োজিত এক সমাবেশে বক্তারা এসব দাবি উত্থাপন করেন।
সমাবেশে বক্তারা তথাকথিত একমুখী শিক্ষাব্যবস্থা চালুর নামে ৫০০ কোটি টাকা আত্মসাতের বিষয়টি তদন্তসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
শিক্ষা আন্দোলন মঞ্চের কেন্দ্রীয় আহবায়ক অজয় রায়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডঃ মোহাম্মদ আখতারুজ্জামান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক দূর্গাদাস ভট্টাচার্য, জাতীয় শিক্ষক কর্মচারি ঐক্য পরিষদের সভাপতি অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ প্রমুখ।
এ মঞ্চের সাথে একাত্মতা ঘোষণা করে সম্মিলিত সাং¯কৃতিক জোট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টসহ বেশ কয়েকটি সামাজিক ও সাং¯কৃতিক সংগঠন সমাবেশে অংশ নেয়।
সমাবেশের পর একটি র্যালি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কার্জন হল সংলগ্ন দোয়েল চত্বরে গিয়ে শেষ হয়।
প্রসঙ্গত দেশব্যাপী নানা সমালোচনা এবং প্রতিবাদের মুখে বর্তমান সরকার প্রবর্তিত উচ্চমাধ্যমিক পর্যায়েএকমুখী শিক্ষানীতি ২০০৭ সালের ৫ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হয়।
