২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুর পার্বতীপুরে জেএমবি সন্দেহে ২ ব্যক্তি আটক

দিনাজপুর পার্বতীপুর থানা পুলিশ ইসলামী জিহাদী বই, কাগজপত্র ও জাল ৫শ’ টাকার নোট সহ জেএমবি’র সদস্য সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2006, 06:35 PM

Updated : 26 Apr 2022, 03:18 PM

সূত্র জানায়, শনিবার রাতে পার্বতীপুর থানা পুলিশ প্রেসক্লাব রোড সংলগ্ন নতুন বাজার এলাকা থেকে জেএমবি’র সদস্য সন্দেহে কাশেম স্টোর ও আল-আমীন ক্লোথ স্টোরের সত্বাধিকারী আবুল কাশেম (৪০) এবং শহীদুল ইসলাম (৩৮) কে আটক করে। এদের মধ্যে আবুল কাশেমের বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুর তেথরাই গ্রামে। আটক দু’জনই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন দলের কর্মী বলে জানা গেছে। জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে পুলিশ রোববার আদালতে আবেদন করে।