২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা পৌর চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতারণা মামলা

সাতক্ষীরা পৌরসভার চেয়ারম্যান জেলা আ’লীগের সহসভাপতি শেখ আশরাফুল হকের নামে প্রতারণার অভিযোগে সোমবার আদালতে একটি মামলা হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2006, 06:46 PM

Updated : 26 Apr 2022, 03:18 PM

ফেবাহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেলা আ’লীগের অর্থ সম্পাদক আসাদুল হক বাদি হয়ে সাতক্ষীরা নালিশী খ অঞ্চল আদালতে মামলাটি করেন।

মামলায় উল্লেখ করা হয়েছে, ১৯৭৮ সাল থেকে পৌর এলাকার প্রাণসায়ের এলাকার একটি সম্পত্তি পৌরসভার কাছ থেকে বন্দোবস্ত নিয়ে আসাদুল হক তা ভোগ দখল করছেন। পৌর চেয়ারম্যান আশরাফুল হক নিজে স্বাক্ষর করে ২০০৭ সাল পর্যন্ত এ সম্পত্তি নবায়ণ করেছেন।

কিন্তু বর্তমানে চেয়ারম্যান পূর্বের অনুমোদন বাতিল না করেই জনৈক শরিফুজ্জামানকে পূনরায় ২০০৮ সাল পর্যন্ত ওই সম্পত্তি বন্দোবস্ত দেয়।

মামলায় আরও বলা হয়েছে, পৌর চেয়ারম্যান মোটা অংকের উৎকোচের বিনিময়ে এ কাজ করেছেন।

ম্যাজিস্ট্রেট সাইদুর রহমান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলাটির আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্যে নির্দেশ দিয়েছেন।