রামুতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, আহত ১
কক্সবাজারের রামু উপজেলায় একদল ডাকাত এক প্রবাসীর বাড়িতে হানা দিয়ে ৩০ ভরি স্বর্ণালংকার, নগদ ৭০ হাজার টাকা ও ৩টি মোবাইল সেটসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে গেছে।
উপজেলার মেরুংলোয়া এলাকার মাস্টার শামসুল হুদা চৌধুরীর বাড়িতে রোববার রাত পৌনে ২টায় এ ঘটনা ঘটে। বিদেশ ফেরত ছেলেদের আসার খবর পেয়ে ১০/১২ জন ডাকাত দল ওই বাড়িতে হানা দেয়।
ডাকাতদের মারধরে আহত গৃহকত্রী ফরিদা বেগমকে (৬৫) রামু হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে কিছু লাঠি সোটা ও কাটা বন্দুকের ভাঙ্গা অংশ উদ্ধার করে।
