২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জের শাহজীবাজার গ্যাস ফিল্ড উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে জেএমবি

নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জামা’তুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এবার হবিগঞ্জের শাহজীবাজার গ্যাস ফিল্ড বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2006, 10:49 PM

Updated : 26 Apr 2022, 03:18 PM

গ্যাস ফিল্ডের উপ-মহা ব্যবস্থাপক প্রকৌশলী খন্দকার রফিকুল আলমের কাছে ডাকযোগে পাঠানো এক চিঠিতে সোমবার এ হুমকি দেওয়া হয়।

নিজেদের আব্দুর রহমান ও বাংলা ভাইয়ের লোক পরিচয় দিয়ে চিঠিতে বলা হয়, আমরা গোয়েন্দা মারফত জানতে পারলাম আপনার অফিসের কিছু লোক জেএমবি টিমকে গালি দিচ্ছে। তাই গ্যাস ফিল্ড বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে।

চিঠিতে গ্যাস ফিল্ডের উপ-মহা ব্যবস্থাপককে তার পরিবার অন্যত্র স্থানান্তর করার পরামর্শ দেওয়া হয়।

জেএমবি’র হুমকির প্রেক্ষিতে গ্যাসফিল্ডে আতংক ছড়িয়ে পড়লে উপ-মহা ব্যবস্থাপক পুলিশ সুপারের কাছে অধিকতর নিরাপত্তার আবেদন জানান। হবিগঞ্জের পুলিশ সুুপার মিলি বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

শাহজীবাজার গ্যাস ফিল্ডের ৯টি কূপ থেকে প্রতিদিন ২৯০ ঘনমিটার প্রসেসকৃত গ্যাস জাতীয় গ্রীডে সরবরাহ করা হয়।