২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে পর্যটন শিল্পকে জনপ্রিয় করতে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ বলেছেন, দেশে পর্যটন শিল্পকে জনপ্রিয় করে তুলতে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2006, 09:50 PM

Updated : 26 Apr 2022, 03:18 PM

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি দল সোমবার রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

চেম্বার নেতৃবৃন্দ রাষ্ট্রপতিকে তাদের কার্যক্রম স¤র্পকে জানান। রাষ্ট্রপতি এসময় বলেন, দেশের সার্বিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে। বেসরকারি খাত দেশের বিপুল  জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

চট্টগ্রাম চেম্বারের সভাপতি সাইফুজ্জামান চৌধুরী প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। এসময় রাষ্ট্রপতির সচিব মো. কামাল উদ্দিন আহমেদ, রাষ্ট্রপতির প্রেস সচিব এম. মোখ্লেসুর রহমান চৌধুরী এবং প্রতিনিধিদলের মধ্যে চেম্বারের  সিনিয়র সহ--সভাপতি এসএম নুরুল হক, সহ--সভাপতি এমএ লতিফ এবং পরিচালক এরশাদ উল¬াহ, মো. আমিরুল হক, সৈয়দ জামাল আহমেদ উপস্থিত ছিলেন।