২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ১৫ কোটি টাকা ব্যয়ে বিকেএসপি’র প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ শুরু

বরিশাল নগরীর গড়িয়ারপাড় এলাকার বরিশাল-ঢাকা মহাসড়ক সংলগ্ন ১৩ একর জমির উপর ১৫ কোটি টাকা ব্যয়ে বিকেএসপি’র আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2006, 12:35 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

সূত্র জানিয়েছে, এতে জিমনেসিয়াম, সুইমিংপুল, ক্রিকেট, ফুটবল এবং টেনিসের জন্য পৃথক মাঠ তৈরি করা হবে।

এই আঞ্চলিক কেন্দ্রে জাতীয় ৩৪টি ইভেন্টের খেলোয়াড়দের প্রশিক্ষণ দেয়া হবে।

সোমবার বিকেলে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র এ্যাড. মজিবর রহমান সারোয়ার, এমপি নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

আগামী জুন মাসে এই নির্মাণ কাজ শেষ হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।