২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীর স্বরাষ্ট্রমন্ত্রীর তিন বিঘা কড়িডোর পরিদর্শন

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিল মঙ্গলবার সকাল সাড়ে দশটায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পানবাড়ি সীমান্তের তিনবিঘা কড়িডোর পরিদর্শন করেন।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2006, 05:04 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে আসা দলটি বাংলাদেশী সীমান্ত রক্ষীবাহিনী বিডিআরের ১৯ রাইফেলস ব্যাটেলিয়নের সাথে সকাল সাড়ে দশটা থেকে সকাল ১০.৪৫ পর্যন্ত ২৫ মিনিট  সৌজন্য সাক্ষাত করেন এবং চা চক্রে মিলিত হন।

এসময় দুই দেশের মধ্যে বিদ্যমান সীমান্ত সমস্যা নিয়ে অলোচনা হয়। এই সফরে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ছিলেন ভারতের সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ-এর মহাপরিচালক, পুলিশ বিভাগের তিন জন পরিদর্শক (আইজি), তিন জন সচিবসহ ২০ জন উচ্চ পর্যায়ের কর্মকর্তা।

ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সীমান্ত পরিদর্শনকালে বাংলাদেশের পানবাড়ি বিডিআর বিওপি ক্যাম্পের জোয়ানরা তাকে গার্ড অনার প্রদর্শন করেন।

এসময় বিডিআর-এর সেক্টর কমান্ডার কর্ণেল লুৎফর রহমান, ডিজি প্রতিনিধি কর্ণেল শাহরিয়ার, লালমনিরহাট ১৯ রাইফেলস ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল শওকাত ও অন্যান্য অফিসার উপস্থিত ছিলেন।

ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন তিন বিঘা কড়িডোর-এর যাবতীয় কার্যক্রম দেখতে। বহুল আলোচিত তিন বিঘা কড়িডোর দেখার ইচ্ছাও প্রবল ছিল বলে মন্ত্রী শিবরাজ চা চক্র বৈঠকে বিডিআরকে জানান।