বাংলাবাজারে বইয়ের দোকানে ডাকাতি
বাংলাবাজারের আলী রেজা মার্কেটে মঙ্গলবার ভোরে ১৯টি বইয়ের দোকানে ডাকাতি হয়েছে। ডাকাতরা নগদ চার লাখ টাকা ও মালামাল নিয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাতরা অস্ত্রের মুখে দারোয়ান সদর আলী (৫৫), শাহ পরান (২০) ও শাহ জালালকে (১৮) হাত পা বেঁধে মার্কেটে ঢুকে পড়ে।
তারা বইয়ের দোকানগুলোর দরজা ভেঙে ওই নগদ অর্থ ও মালামাল লুট করে।
পুলিশ দারোয়ান সদর আলী ও তার দুই পুত্রকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছে।
