বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১
বাগেরহাট-পিরোজপুর সড়কে বাগেরহাটের ফতেপুর নামক স্থানে সোমবার সকালে ট্রাকের চাপায় আবুল হোসেন (৩৫) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল ৯টার সময় আবুল হোসেন সাইকেল চালিয়ে সাইনবোর্ড বাজারের দিকে যাওয়ার সময় বাগেরহাটমুখী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আবুল হোসেন বাগেরহাট সদর উপজেলার ফতেপুর গ্রামের শাজাহান আলী শেখের ছেলে। পুলিশ ট্রাকটি আটক করেছে।
লাশ ময়না তদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।
