২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনেস্কো শান্তি পুরস্কার ২০০৬ এর জন্য আবেদন পত্র আহব্বান

‘ইউনেস্কো শান্তি পুরস্কার- ২০০৬’ এ অংশগ্রহণে আগ্রহী ব্যাক্তি, প্রতিষ্ঠান বা সংগঠনের জন্য আবেদনপত্র আহবান করেছে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2006, 06:41 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

শান্তি প্রতিষ্ঠায় গণসচেতনতা বৃদ্ধি ও জনগণকে সংগঠিত করার লক্ষ্যে যে কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংগঠনের অবদানকে পুরস্কৃত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩০ জানুয়ারির মধ্যে আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন অফিস, পলাশী-নীলক্ষেত থেকে নির্ধারিত আবেদন পত্র সংগ্রহ করে তা জমা দিতে হবে।