২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বোমাতংক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অজ্ঞাত পরিচয় এক ব্যাক্তি টেলিফোনে বোমা রাখার গুজব ছড়ালে মঙ্গলবার সমাজ বিঞ্জান অনূষদে বোমাতংক ছড়িয়ে পড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2006, 06:34 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

খবর পেয়ে প্রক্টর ও বিশ্ববিদ্যালয়ের উদ্ধর্তন কর্মকর্তাদের উপস্থিতিতে পুলিশ তল্লাশি চালালে কোন বোমা খুঁজে পাওয় যায়নি। 

সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় এক্সেচেঞ্জে মঙ্গলবার সকাল এগারটার দিকে অজ্ঞাত পরিচয় এক ব্যাক্তি ফোন করে সমাজ বিজ্ঞান অনূষদে একাধিক বোমা পাতা রয়েছে বলে খবর দেয়। খবর পেয়ে প্রক্টর অধ্যাপক কামরুল আহসানসহ বিশ্ববিদ্যালয়ের অনান্য উদ্ধর্তন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। তবে পুলিশ কয়েক ঘন্টা তল্লাশি করে কোন বোমার অস্তিত্ব খুঁজে পায়নি। এদিকে বোমা পাতা হয়েছে এ গুজব ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে।