২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-জয়দেবপুর রেলপথ মিশ্রগেজে রূপান্তর কাজের চুক্তি স্বাক্ষর

রেল ভবন সম্মেলন কক্ষে সোমবার ঢাকা--জয়দেবপুর রেলপথকে মিশ্রগেজ রূপান্তর কাজের চুক্তি স্বাক্ষরিত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2006, 08:16 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

বাংলাদেশ রেলওয়ে ও চীনের ফার্স্ট মেটালারজিক্যাল কনস্ট্রাকশন কর্পোরেশন (বাংলাদেশ) লি.--এর মধ্যে প্রস্তাবিত রূপান্তর কাজের এ চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ রেলওয়ের প্রকল্প সংস্থার প্রধান প্রকৌশলী মো. মোসলেহ উদ্দিন ও চীনের ফার্স্ট মেটালারজিক্যাল কনস্ট্রাকশন কর্পোরেশন--এর চেয়ারম্যান ঝাউ রোনউ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে এ প্রকল্পে ব্যয় হবে ৩৩ কোটি টাকা।

রাজধানী ঢাকার সাথে দেশের পশ্চিমাঞ্চলের ব্রডগেজ রেলপথে সরাসরি রেল যোগাযোগ চালুর জন্যে ঢাকা থেকে জয়দেবপুর পর্যন্ত ৩৪ কিলোমিটার মিটারগেজ রেলপথকে মিশ্রগেজে রূপান্তরের এ কাজ শুরু করা হচ্ছে।