২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমান এ পর্যন্ত ৫০, ০২১ জন হজযাত্রীকে জেদ্দা পৌঁছে দিয়েছে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ বছর হজ পালনের জন্য বুধবার পর্যন্ত মোট ৫০ হাজার ২১ জন হজযাত্রীকে জেদ্দা পৌঁছে দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2006, 06:09 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

সরকার আশা করছে, অবশিষ্ট সকল হজযাত্রীকে সুষ্ঠুভাবে যথাসময়ে জেদ্দা পৌঁছে দেওয়া সম্ভব হবে।

ধর্ম মন্ত্রণালয়ের দেয়া তথ্যের বরাত দিয়ে বিমানের একজন মুখপাত্র বিডিনিউজকে জানান, বর্তমানে অবশিষ্ট হজ যাত্রীর সংখ্যা তিন হাজার ৪ শ’ ৬৬ জন। তাদের জেদ্দা পৌঁছে দিতে বিমানের আরো ১০ টি হজ ফ্লাইট চালানোর প্রস্তুতি রয়েছে। তবে শেষ পর্যন্ত আট থেকে নয়টি হজফ্লাইটেই সবাকে জেদ্দা পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে তাদের ধারণা।

তিনি জানান, এবার হজ নিয়ে বিশৃঙ্খলা এড়াতে শেষ মুহূর্তে বাংলাদেশ সরকারের আবেদনে সাড়া দিয়ে সৌদি সরকার বিমানকে আরো নয়টি স্পেশাল স্লট দিয়েছে।

এদিকে হজ কর্মকর্তা আবি আব্দুল্লাহ বিডিনিউজকে জানান, হজ ক্যাম্পে এখন প্রায় ৫শ’ যাত্রী অবস্থান করছেন। তারা জেদ্দা পৌাঁছানোর আগেই আরো হজ গমনেচ্ছু ক্যাম্পে আসবেন। প্রায় সকলেই ইতোমধ্যে বিমানের টিকিটি সংগ্রহ করেছেন। যাদের নেই, তারা টিকিট সংগ্রহ করছেন।

তিনি বলেন, ট্রাভেল এজেন্সির প্রতারণার শিকার হয়ে হজ ক্যাম্পে যাত্রীরা আটকে পড়েছেন বলে যে গুজব রটেছে, তা আদৌ সত্যি নয়। এমন একজন হাজীও এ বিষয়ে আমাদের কাছে রিপোর্ট করেনি। 

বিমান সূত্র জানায়, হজযাত্রী পরিবহনে বিমান সম্প্রতি দুটি বোয়িং -- ৭৪৭ এবং একটি এয়ারবাস ভাড়া করে আনে।

এ বছর মোট হাজীর সংখ্যা ৫২ হাজার ৮ শ’ ৬৭ জন। এদের মধ্যে ব্যালটি হজ যাত্রীর সংখ্যা দুহাজার ৬ শ’ ১৪ জন। বিমান ব্যালটি হাজীদের ভাড়া নির্ধারণ  করেছে জনপ্রতি ৯ শ’ ৫০ মার্কিন ডলার। জনপ্রতি নন - ব্যালটিদের বিমান ভাড়া এক হাজার ৫০ মার্কিন ডলার।

বিমানের পাশাপাশি মধ্যপ্রাচ্যগামী বিদেশি এয়ারলাইন্সগুলোও তাদের নিয়মিত ফ্লাইটে ১০ থেকে ১২ হাজার হজযাত্রী পরিবহন করছে।

বিমান এ বছর মোট ৮৬ টি হজ ফ্লাইট পরিচালনা করবে। হজযাত্রী নিয়ে সর্বশেষ ফ্লাইট জেদ্দা যাবে ৬ জানুয়ারি। বিমানের ফিরতি হজ ফ্লাইটও হবে ৮৬ টি। ১৩ জানুয়ারি থেকে ৭ ফেব্র“য়ারি পর্যন্ত চলবে ফিরতি হজ ফ্লাইট।