প্রকাশিত বইকে জেহাদি বই প্রমাণের অপপ্রচারের প্রতিবাদে র্যামন পাবলিশার্সের সাংবাদ সম্মেলন
র্যামন পাবলিশার্স থেকে প্রকাশিত ‘মাওলার অভিষেক ও ইসলাম ধর্মে মতভেদের কারণ’ শিরোনামের বইসহ তিনটি বইকে অবৈধ জেহাদি বই হিসেবে অপপ্রচারের বিরুদ্ধে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বুধবার একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সম্মেলনে র্যামন পাবলিশার্সের প্রকাশক সৈয়দ রহমতউল্লাহ অভিযোগ করেছেন, উচ্চ আদালতের রায়প্রাপ্ত সুফি সদর উদ্দিন আহমদ চিশতী রচিত ‘মাওলার অভিষেক ও ইসলাম ধর্মে মতভেদের কারণ’, ‘কোরবানি’ এবং অনামিকা দাসী রচিত ‘ধর্ম নিরপেক্ষতা ও মানব সমাজ’ নামের বই তিনটিকে অবৈধ জেহাদি বই বলে সাম্প্রতিককালে একচোখা সরকারি প্রচারণা জঙ্গিদের উৎসাহিত করছে এবং সাধুদের বিতর্কিত করে তুলছে।
‘মাওলার অভিষেক ও ইসলাম ধর্মে মতভেদের কারণ’ আশির দশকে মোল্লারা বেআইনি ঘোষণার দাবি তুলে নিু আদালতে মামলা দায়ের করে। এর ফলে বইটির প্রকাশনা ও বাজারজাত বন্ধ হয়ে যায়। পরবর্তীতে উচ্চ আদালত বইটিতে রাষ্ট্রদ্রোহিতার উপাদান নেই বলে রায় দেন। ১৯৯০ সাল থেকে বইটির একাধিক সংস্করণ বেরিয়েছে।
