টঙ্গীতে গাড়ি চাপায় পথচারী নিহত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী এলাকায় দৌড়ে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত পরিচয় এক পথচারী গাড়ি চাপায় নিহত হয়েছে।
টঙ্গী আনারকলি সিনেমা হলের সামনে বুধবার ভোর রাতে এ দূর্ঘটনা ঘটে। পুলিশ লাশটির পরিচয় উদ্ধার করতে না পারলেও লোকটি মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানায়।
ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে বেওয়ারিশ লাশ হিসেবে তাকে পৌরসভার কাছে হস্তান্তর করে।
