রাজধানীর শ্যামপুরে কিশোর খুন
রাজধানীর শ্যামপুর এলাকায় বুধবার ভোরে এক কিশোরকে তার বন্ধুরা হত্যা করেছে।
পুলিশ বুধবার সকালে জনির (১৪) রক্তাক্ত মৃতদেহ শ্যামপুর এলাকার বুড়িগঙ্গা ক্লাবের পাশ থেকে উদ্ধার করেছে।
নিহতের মা সালেহা বেগম বাদী হয়ে জনির চার বন্ধু জুম্মান, সোহেল, বেলাল এবং এমিলকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন।
পুলিশ সূত্র জানায়, অভিযুক্ত চার যুবক জনিকে মঙ্গলবার রাতে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর সে নিখোঁজ হয়।
