২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা সদৃশ বস্তুকে কেন্দ্র করে চট্টগ্রামের আনোয়ারায় আতংক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে বৃহস্পতিবার বোমা সদৃশ বস্তু পাওয়ায় স্বাস্থ্য কেন্দ্রের কার্যক্রম দুই ঘন্টারও বেশি সময় বন্ধ থাকে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2006, 06:39 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

এ ঘটনায় স্বাস্থ্য কেন্দ্রসহ এলাকাবাসীর মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।

পুলিশ জানায়, হাসপাতালের একজন কর্মচারী সকাল ৯টার দিকে স্বাস্থ্য কেন্দ্রের সিঁড়ির নিচে বোমা সদৃশ বস্তুটি দেখতে পায়।

খবর পেয়ে পুলিশ ও র‌্যাবের একটি বোমা বিশেষজ্ঞ ইউনিট ঘটনাস্থলে এসে লাল টেপ ও তারযুক্ত বস্তুটি উদ্ধার করে।

উদ্ধারকারী দলের একজন সদস্য জানান, বস্তুটির ভেতরে কোন বিস্ফোরক বা ডেটোনেটর পাওয়া যায়নি।