২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাক্ষ্মণবাড়িয়ায় ২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমানের মাদক দ্রব্য ধ্বংস

ব্রাক্ষ্মণবাড়িয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভিন্ন সংস্থা কর্তৃক বৃহস্পতিবার দুপুরে স্থানীয় কুড়–লিয়া খালের পাড় এলাকায় জমাকৃত প্রায় সোয়া দুই কোটি টাকা মূল্যের বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ব্রাক্ষ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2006, 06:37 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট সানা শামিনুর রহমানের উপস্থিতিতে বুলডোজার দিয়ে মাদক দ্রব্য ভেঙ্গে আগুনে পুড়িয়ে ধ্বংশ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক আবদুল খালেক, সুপার মুসলেহ্ উদ্দিন খান এবং ব্রাক্ষ্মনবাড়িয়া অঞ্চলের সুপারভাইজার মেহেদী হাসান।

গত এক বছরে বিডিআর পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভারত থেকে পাচার হয়ে আসা এসব মাদকদ্রব্য জেলার বিভিন্ন স্থান থেকে আটক করে।