২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মক্কায় হাজীদের আবাসিক ভবন ধসে বহু প্রাণহানির আশঙ্কা

সৌদি আরবের মক্কায় বৃহস্পতিবার হাজীদের একটি আবাসিক ভবন ধসে পড়ায় বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। আরব টেলিভিশন ও আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলো এ কথা জানায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2006, 07:39 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

মক্কা থেকে এটিএন বাংলা’র প্রতিবেদক জানায়, বাংলাদেশ সময় বিকেলে সাড়ে ৪টায় পবিত্র কাবার পূর্ব পাশে অবস্থিত  ভবনটি ধসে পড়ে। এতে ইন্দোনেশিয়া ও তিউনিসিয়ার হাজীরা অবস্থান করছিলেন। এ ভবনে বাংলাদেশী কোনো হাজী ছিলেন না বলে জানায় এটিএন বাংলা।

ধর্ম প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাহজাহান বলেন, ধসে পড়া ভবনে কোনো বাংলাদেশী ছিল কিনা তারা তা জানার চেষ্টা করছেন।

এদিকে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) ইকরামুল হক জানিয়েছেন, এখন পর্যন্ত মক্কায় কোনো বাংলাদেশী হতাহতের খবর পাওয়া যায়নি।

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এবার প্রায় ২০ লাখ মুসলিম মক্কায় উপস্থিত হয়েছেন। এর মধ্যে বাংলাদেশ থেকে ৫০ হাজারের বেশি হাজী মক্কায় যান।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মানসুর আল-তুর্কী বলেন, ভবন ধসের পুরো ঘটনা এখনও স্পষ্ট নয়।

তিনি বলেন, আমরা নিশ্চিতভাবে জানিনি এ ঘটনায় ঠিক কতজন নিহত হয়েছেন। তাছাড়া আদৌ সেখানে কোনো হাজী ছিল কিনা তাও আমরা জানতে পারিনি।

সংযুক্ত আরব আামিরাতের একটি বার্তা সংস্থা জানায়, ঘটনার সময় ভবনের পাশ দিয়ে যাওয়ার সময় ধ্বংস¯তূপে চাপা পড়ে আরব আমিরাতের চার নাগরিক নিহত হয়েছে।

কয়েকটি টেলিভিশন চ্যানেল এ ভবনের নাম লৌলোয়াত আল--খের বলে জানিয়েছে। তবে এর নাম আল--ঘাজা হোটেল বলে জানায় নিরাপত্তাকর্মীরা।