২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার ফেব্রুয়ারিতে দ্বিতীয় পর্যায়ে হামের টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে

সারা দেশের প্রায় ৩ কোটি ৫ লাখ শিশুকে হাম থেকে রক্ষার জন্যে সরকারের গৃহীত কর্মসূচির অংশ হিসেবে ফেব্র“য়ারিতে দ্বিতীয় পর্যায়ের টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2006, 09:11 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে হাম বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন স্বাস্থ্যমন্ত্রী ড.খন্দকার মোশাররফ হোসেন।

প্রথম পর্যায়ে হাম এবং পোলিও টিকাদান কর্মসূচিতে সাফল্য পাওয়ার পর সরকার নতুন এ কর্মসূচি গ্রহণের উদ্যোগ নিয়েছে। 

এবারের কর্মসূচিতে মোট ৭৯ কোটি ১০ লাখ ৩৮ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

হাম নির্মূলে টিকাদান কর্মসূচি ২৫ ফেব্র“য়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত চলবে।