বাগেরহাটের মংলায় জেএমবি সদস্য সন্দেহে ২ জন গ্রেপ্তার
বাগেরহাটের মংলা থানা পুলিশ বুধবার গভীর রাতে মংলা শহর থেকে জেএমবি সদস্য সন্দেহে মিজানুর রহমান (২০) এবং রেজওয়ানুল ইসলাম (১৮) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, মিজানুর রহমান মংলার আমড়াতলা গ্রামের হাজি আফতাব উদ্দিন মোল্লার পুত্র। সে নিজেকে খুলনার সরকারি বিএল কলেজের ছাত্র বলে পরিচয় দিয়েছে। অপর ধৃত রেজওয়ানুল ইসলাম রামপাল উপজেলার বাঁশতলী গ্রামের এমএ মালেকের পুত্র। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
