ময়মনসিংহে ৩ কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধার করেছে র্যাব
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব) বুধবার এবং বৃহস্পতিবার ময়মনসিংহ জেলায় দু’টি পৃথক অভিযান চালিয়ে তিন কোটি টাকার তিন কিলোগ্রাম হেরোইন উদ্ধার করেছে এবং এর সাথে জড়িত থাকার অভিযোগে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
আটককৃতদের মধ্যে দু’জন শেরপুর জেলার নকলা উপজেলার চর বাসন্তী গ্রামের আদম আলী মেম্বারের ছেলে মোহাম্মদ আনিসুর রহমান (২৮) এবং ওয়াহেদ আলীর ছেলে মোহাম্মদ কালু শেখ (৫০)।
অন্য গ্রেপ্তারকৃতরা হল- ময়নমসিংহ জেলার হালুয়াঘাট থানার মাঝি আইলী গ্রামের কাসুম আলী পুত্র মোহাম্মদ দৌলত আলী (৩২), শেরপুর জেলার নকলা উপজেলার চানবাড়িয়া গ্রামের আব্দুল খালেকের পুত্র আব্দুর রহমান (২৮) এবং একই জেলার মুক্তাগাছা উপজেলার বাইশনাইল গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে আব্দুল মান্নান (২২)।
র্যাব-৯ সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা ২ টায় ময়মনসিংহ কোতোয়ালী থানার অষ্টাধর বাজার থেকে দুই কিলোগ্রাম হেরোইনসহ আনিসুর রহমান এবং কালু শেখকে র্যাবের দলটি হাতেনাতে ধরে ফেলে।
অপর অভিযানে দৌলত আলী, আব্দুর রহমান এবং আব্দুল মান্নানকে বুধবার রাতে স্টেশন রোড থেকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে এক কিলোগ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানার কাছে হস্তান্তর করা হয়েছে।
