বস্ত্র ও পোশাক রপ্তানিতে মার্কিন বাজারে ক্রমাগত তিন বছরের মন্দাবস্থা কাটিয়ে উঠছে বাংলাদেশ
কোটামুক্ত ২০০৫ সালের প্রথম দশ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে ওভেন গার্মেন্টস ও নিট পণ্য রপ্তানির প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ১৯ ও ৬৩ শতাংশ । এ সময়ে মার্কিন বাজারে ওভেন গার্মেন্টস ও নিট পণ্য রপ্তানি করে বাংলাদেশ আয় করে ২০০ কোটি ডলার এবং ৪১ কোটি ডলার। রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্রাপ্ত তথ্য বিশ্লেষণে এ হিসাব পাওয়া যায়।
বিশ্লেষণে দেখা যায়, উভয় খাতের উচ্চ প্রবৃদ্ধি কারণে দেশের মোট বস্ত্র রপ্তানিতে আমেরিকার বাজারে ২০০২ সাল থেকে ক্রমাগত যে মন্দাবস্থা বিরাজ করছিলো বাংলাদেশ তা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থার হংকং মন্ত্রী পর্যায়ের বৈঠকে মার্কিন বাণিজ্য প্রতিনিধি পোট ম্যান তাদের বাজারে ২০ শতাংশ প্রবৃদ্ধির উল্লেখ করে বলেন, বাংলাদেশের আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা সক্ষমতা থাকায় শুল্কমুক্ত সুবিধা প্রদান করা হবে না। অথচ তিনি বাংলাদেশের সকল ধরনের বস্ত্র রপ্তানিতে দীর্ঘকালীন মন্দাবস্থার কথা এসময় এড়িয়ে যান।
মার্কিন বাজারের ওপর নির্ভর করে দেশের গার্মেন্টস ও নিট পণ্যের শিল্পের বিকাশ হলেও ২০০১ অর্থবছরে সর্বোচ্চ ওভেন গার্মেন্টস ও নিট পণ্য রপ্তানি আয় ছিল ১৮৩ কোটি ডলার এবং ৩৭ কোটি ডলার। যুক্তরাষ্ট্রের বাজারে ২০০১ অর্থবছরের তুলনায় সর্বনিু ২০০৪ অর্থবছরে নিট পণ্য এবং ওভেন গামেন্টস রপ্তানিতে যথাক্রমে ৩৭ এবং ২৪ শতাংশ হ্রাস পায়।
রপ্তানি বুরোর এক কর্মকতা বলেন, বস্ত্র রপ্তানিতে তৃতীয় ধাপে কোটামুক্ত সময়ে অর্থাৎ ২০০৩ ও ২০০৪ সালে চীন একক পণ্যের মূল্য ব্যাপকভাবে কমানোর ফলে দেশের রপ্তানিতে দীর্ঘ মেয়াদী মন্দাবস্থা বিরাজ করে।
২০০২ সালের শুরু থেকে আমেরিকার বাজারে মূলত তৃতীয় ধাপে কোটামুক্ত হওয়ার এবং আফ্রিকা ও ক্যারিবীয় অঞ্চলের ৩৩টি দেশকে শুল্কমুক্ত বাজার প্রবেশাধিকার সুবিধা সম্পন্ন আগ্যোয়া বাণিজ্য বিল কার্যকর হওয়ার প্রেক্ষাপটে বস্ত্র রপ্তানি ২০০৪ সালে হ্রাস পেয়ে সর্বনিু স্তরে দাঁড়ায়। এ সময়ে উভয় খাতে রপ্তানি পরিমানগত দিক থেকে হ্রাস পায়। তবে নিট খাতে রপ্তানির পরিমান সবচেয়ে বেশি হ্রাস পায়।
২০০১ সালে দেশীয় ওভেন গার্মেন্টস সর্বোচ্চ ৩ দশমিক ১৪ শতাংশ মার্কিন বাজার দখল করলেও বর্তমানে তা দুই দশমিক ৬৬ শতাংশ।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসেবে দেখা যায়, মূলত কোটমুক্ত গত বছরের প্রথম ছয় মাসে মার্কিন বাজারে নিট পণ্য ১১৫ শতাংশ প্রবৃদ্ধি হলেও পরবতী চার মাসে ৩৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়।
বস্ত্র খাতে প্রধান দুটি উপখাত ছাড়াও হোম টেক্সটাইল ও ফেব্রিক্স রপ্তানিতে মন্দাবস্থা বজায় রয়েছে। তবে এ অর্থবছরের চার মাসে ২১৭ শতাংশ প্রবৃদ্ধি হলে মার্কিন বাজারে ভয়াবহ মন্দাবস্থা কাটিয়ে উঠার কোন সম্ভবনা এখনও দেখা যায়নি। অন্যদিকে একমাত্র টেরিটাওয়াল পণ্যের ক্ষেত্রে এ বাজারে কোন মন্দাবস্থা দেখা যায়নি।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএিমইএ) সাবেক সভাপতি আনিসুল হক এ উচ্চ প্রবৃদ্ধি আশাব্যঞ্জক উল্লেখ করে বলেন, চীনের পণ্যের ওপর কোটা আরোপের কারণেই এ প্রবৃদ্ধি হয়েছে।
তবে তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন ওভেন বাজারের দিকে তাকালেই বোঝা যায়, এ প্রবৃদ্ধি স্বল্পোমেয়াদি অথ্যাৎ ২০০৮ সাল পর্যন্ত চীনের পণ্যের ওপর কোটা আরোপ থাকা পর্যন্ত এ ধরনের প্রবৃদ্ধি হতে পারে। দীর্ঘমেয়াদে মার্কিন বাজারে রপ্তানি বৃদ্ধিতে সংকট থেকেই যাচ্ছে।
তিনি বর্তমান যুক্তরাষ্ট্রের ক্রেতা ধরে রাখতে আভ্যন্তরীণ সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন।
বেসরকারি সংস্থা ডি নেটের নির্বাহী পরিচালক অনন্য রায়হান বলেন, দেশীয় গার্মেন্টস শিল্পে দাম স্তরের উঠা-নামা নিয়ন্ত্রণ করতে পারলে প্রবৃদ্ধি নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি বলেন, মার্কিন বাজারে চীনের কোটা আরোপের কারণে এ প্রবৃদ্ধি অর্জিত হলে, নতুন বাজারে ভারতের দখলের সম্ভবনা রয়েছে। ফলে আগামী তিন বছরে চলমান মার্কিন প্রবৃদ্ধি শঙ্কামুক্ত নয়।
তিনি আরো বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থার হংকং বৈঠকের বাণিজ্য সমঝোতা থেকে বোঝা যায়, বুশ সরকার থাকা পর্যন্ত দেশীয় পোশাক ও বস্ত্র রপ্তানির জন্য শুল্কমুক্ত বাজার প্রবেশাধিকার সুবিধা পাওয়া যাবে না।
