২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপদে আছেন মেয়র হজ কাফেলার সকল সদস্য

মক্কায় পবিত্র হজব্রত পালন করতে যাওয়া মেয়র হজ কাফেলার সকল সদস্য নিরাপদ ও সুস্থ রয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2006, 07:23 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

চট্টগ্রাম সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর পাঠানো এক বার্তায় বলা হয়, বৃহস্পতিবার ম্ক্কায় বহুতল হোটেল ভবন ধসে পড়ায় তাদের কারো কোনো ক্ষতি হয়নি।

বৃহস্পতিবার রাতে মেয়রের ব্যক্তিগত সহকারি বার্তাটি পৌঁছে দেন।

মেয়র মহিউদ্দিন প্রায় ৪০০ জনের হজ কাফেলার নেতৃত্ব দিচ্ছেন।