২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবন থেকে শিকার করে আনা হরিণসহ শিকারী গ্রেপ্তার

বাগেরহাটের শরণখোলায় বনরক্ষীরা অভিযান চালিয়ে সুন্দরবন থেকে শিকার করে আনা একটি হরিণসহ ইউসুফ ঘরামী (৫৫) নামে এক চোরা শিকারীকে গ্রেপ্তার করেছে। এসময় তার অপর ৩ সহযোগী পালিয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2005, 07:10 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের বনকর্মীরা শুক্রবার দুপুরে মধ্য সোনাপাড়া গ্রামের ঢালির ঘোপ এলাকায় ইউসুফের বাড়ি থেকে ধৃত হরিণটি উদ্ধার করে। এসময় তারা হরিণটির চামড়া ছাড়াচ্ছিলো।

সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এসএম সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইউসুফের বাড়িতে অভিযান চালিয়ে হরিণসহ তাকে গ্রেপ্তার করা হয়। পালিয়ে যাওয়া ইউসুফের সহযোগীরা হচ্ছে, তার পুত্র নূর ইসলাম ঘরামী (৩৫), এমাদুল ঘরামী (৩২) ও হেমায়েত পাহলোয়ান (৩৫)।

গ্রেপ্তারকৃত ইউসুফ বন কর্মকর্তাদের কাছে স্বীকার করেছে, তারা অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে ভোলা ক্যাম্প এলাকা থেকে ফাঁদ পেতে বৃহস্পতিবার হরিণটি শিকার করে আনে। এ ব্যাপারে বন্য প্রাণী সংরক্ষণ আইন ১৯৭৪ অনুযায়ী ওই ৪ জনের নামে মামলা হয়েছে।