বিমানের নিউইয়র্ক ফ্লাইট ৬০ ঘন্টা বিলম্বে ঢাকা আসছে
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিউইয়র্ক ফ্লাইটটি অবশেষে (বিজি-০১১) ৬০ ঘন্টারও বেশী বিলম্বে শনিবার রাত ৯ টার দিকে দেশে এসে পৌঁছাচ্ছে।
বিমান সূত্র জানায়, ডিসি-১০ উড়োজাহাজটির ৩১টি ক্রুটি মুক্ত করার পর মার্কিন ফেডারেল এভিয়েশন অথরিটি (এফএএ) ফ্লাইটটিকে জন এফ. কেনেডি (জেএফকে) বিমানবন্দর ত্যাগ করার অনুমতি দিয়েছে। পুরনো ওই উড়োজাহাজটির ছোটখাট নানান ক্রুটির কারণে এফএএ কর্তৃপক্ষ ২৪ ঘন্টারও বেশী সময় ফ্লাইটটিকে আটক রাখে। বিমানের খরচে যাত্রীদের নিউইয়র্কের তিনটি হোটেলে থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঢাকা-বাসেলস-নিউইয়র্ক রুটে ১৭৮ জন যাত্রী ও ১৫ জন ক্রু নিয়ে মঙ্গলবার রাত পৌনে ১০টা রওনা দেয়। ফ্লাইটটি বৃহস্পতিবার সকাল ৬টায় আসার কথা ছিলো। এখন এটি প্রায় ৬৩ ঘন্টা বিলম্বে শনিবার রাত ৯টার দিকে ঢাকা পৌঁছাবে।
