কুষ্টিয়ায় সন্ত্রাসীদের বোমায় কৃষক নিহত
কুষ্টিয়ায় চরমপন্থি সন্ত্রাসীদের বোমা হামলায় এক কৃষক নিহত এবং আহত হয়েছে এক যুবক।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে কুমারখালী উপজেলার ভাড়ারা গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, পানি খাওয়ার নাম করে ১০/১২ জনের একটি দল সাবেক ইউপি মেম্বার মোহাম্মদ আলীর বাড়িতে প্রবেশ করে। পরে তারা নিজেদের আন্ডারগ্রাউন্ড বাহিনীর লোক বলে পরিচয় দেয়। এ সময় গৃহকর্তার চিৎকারে এলাকাবাসী ছুটে এলে সন্ত্রাসীরা পরপর দু’টি হাত বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। বোমার আঘাতে প্রতিবেশী আবেদ আলীর ছেলে ইশরত শেখ (৩৭) ও আমিরুল ইসলাম মারাত্মক আহত হয়। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে ইশারত শেখ মারা যায়।
