২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে র‌্যাবের ক্রসফায়ারে সন্ত্রাসী নিহত

কেরানীগঞ্জের রুহিতপুর ইউনিয়নের সোনাকান্দা এলাকায় শুক্রবার ভোরে র‌্যাবের ক্রসফায়ারে এক তালিকাভূক্ত সন্ত্রাসী হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2005, 01:47 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

নিহত সন্ত্রাসীর নাম বাচ্চু খান (২৬)।

পুলিশ সূত্র জানায়, র‌্যাব-৪ এর একটি দল বৃহস্পতিবার সকালে নারিমা ইসলামাবাদ স্কুলের কাছ থেকে বাচ্চুকে আটক করে। র‌্যাবের কাছে সে রুহিতপুর এলাকার একটি বাড়িতে ডাকাতি করার পরিকল্পনার কথা জানায়।

বাচ্চুর কথা মত র‌্যাবের দলটি তাকে নিয়ে রুহিতপুর বিলে ধারে আসলে তার সহযোগীরা র‌্যাবকে উদ্দেশ্য করে গুলিবর্ষণ করতে থাকে। এ সময় ক্রসফায়ারে বাচ্চু মারা যায়।

এ বছরের ৯ জুন বাহিনী প্রধান বাহাদুর ক্রসফায়ারে নিহত হওয়ার পর থেকে বাচ্চু দলের প্রধান হয়ে এলাকায় চাদাবাজি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে পুলিশ সূত্র জানিয়েছে।

দোহার থানার ওসি মোঃ সাইফুল ইসলাম বিডিনিউজকে জানান, বাচ্চুর বিরুদ্ধে থানায় তিনটি হত্যা ও দু’টি ডাকাতির মামলাসহ সাতটি মামলা রয়েছে। সে দু’টি দ্রুত বিচার আইনের মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী।

র‌্যাব ঘটনাস্থল থেকে একটি পাইপ গান, একটি কাটা বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে।