২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবি’র সাথে সম্পর্কের অভিযোগে ছাপাখানা মালিক গ্রেফতার

র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) সদস্যরা বুধবার রাতে জামা’আতুল মুজাহেদিন বাংলাদেশ (জেএমবি)’র সাথে সম্পর্ক থাকার অভিযোগে রাজধানীর তাঁতীবাজার এলাকা থেকে এক ছাপাখানা মালিককে গ্রেফতার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2005, 08:58 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

অভিযোগ রয়েছে জুয়েল খান নামে ওই ব্যক্তির ছাপাখানায় জামা’আতুল মুজাহিদিনের লিফলেট ছাপা হতো।

ছাপাখানা থেকে র‌্যাব ১৭ আগস্টের দেশব্যাপী বোমা হামলার সাথে সম্পর্কিত কিছু সিডি ও কাগজপত্রও উদ্ধার করেছে।

র‌্যাব জানায়, গত ১৬ সেপ্টেম্বর রাজধানীর পূর্ব বাসাবো এলাকা থেকে গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি ও তথ্য অনুযায়ী তাঁতীবাজারের প্রসন্ন পোদ্দার লেনের সিটি কালার প্রিন্টার্স এর মালিক জুয়েলকে গ্রেফতার করে তারা।

র‌্যাব সূত্র জানায়, জুয়েল খান স্বীকার করেছে যে তার ছাপাখানা থেকে জেএমবি’র লিফলেট ও বুকলেট ছাপানো হয়েছে।

র‌্যাব আরও জানায়, সিটি কালার প্রিন্টার্সের অদূরে দাউদ মর্ডার্ন প্রেস থেকেও তারা কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করেছে।