সিলেটে শাহজালাল (রঃ) মাজারসহ কয়েকটি স্থানে পুলিশের তল্লাশী
সিলেট শহরে হজরত শাহজালালের (রঃ) মাজারসহ বিভিন্ন স্থানে বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বোমা উদ্ধারের উদ্দেশ্যে পুলিশ ব্যাপক তল্লাশি চালিয়েছে।
রাত সাড়ে ১০ টায় তল্লাশি অভিযান চলাকালে শাহজালালের (রঃ) মাজার মসজিদের উত্তর পাশের অজুখানা থেকে একটি কৌটা উদ্ধার করে। কৌটায় ঝাড়ুর মোড়া ও সুই-সুতা ছিল।
এছাড়া শহরের দুটি বাসায় বোমা পুতে রাখার গুজবে পুলিশ সেখানে তল্লাশি চালায়।
