ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
ফরিদপুরের খুলনা-ফরিদপুর মহাসড়কে শহরতলীর পূর্বগঙ্গাবর্দীতে সোমবার বিকেলে এক সড়ক দুর্ঘটনায় তিনজন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
নিহতরা হল, মিঠু (২২), ওয়াসিম (২৩) এবং কামরুল (২৫)। নিহত তিনজনই কানাইপুরের করিম জুট স্পীনার্সের কর্মচারি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে খুলনা থেকে ঢাকাগামী ঈগল পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো ব ১১-১১৬০) সাথে মোটর সাইকেলটির (খুলনা এ-২৯২৭) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মিঠু নিহত হয়।
আশঙ্কাজনক অবস্থায় ওয়াসিম ও কামরুলকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তাদের মৃত্যু হয়।
