এইচএসসি: চট্টগ্রামে ৪টি কলেজ থেকে কেউ পাস করেনি
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় চারটি কলেজ থেকে একজন পরীক্ষার্থীও পাস করতে পারেনি।
শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, চকোরিয়া সিটি কলেজ কক্সবাজার থেকে ১৫জন, আলী আছিয়া স্কুল অ্যান্ড কলেজ টেকনাফ কক্সবাজার থেকে তিন জন, পানছড়ি বাজার স্কুল অ্যান্ড কলেজ খাগড়াছড়ি থেকে ১০ জন এবং রুমা সাংগু কলেজ বান্দরবান থেকে ১০জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। কিন্তু এসব কলেজ থেকে একজন পরীক্ষার্থীও পাস করেনি।
অন্য দিকে একমাত্র ফৌজদার হাট ক্যাডেট কলেজ থেকে শত ভাগ পরীক্ষার্থী পাস করেছে। এ কলেজের ৪২জন পরীক্ষার্থীর মধ্যে ৩২জনই জিপিএ-৫ পেয়েছে।
